• Office Hours: 8:00 AM – 8:00 PM
Thumb

Founded in 2018

সুন্নাহর আলোকে রুকইয়াহ

আমাদের মূলমন্ত্র: "চিকিৎসা কেবল সুস্থতার জন্য নয়, ঈমান বাঁচানোর জন্যও।"

বর্তমান সময়ে চারপাশ তাকালে দেখা যায় জাদুটোনা (সিহর), বদনজর ও জিনগত সমস্যার কারণে অসংখ্য মানুষ শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছেন। অনেক ক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারছে না, সেখানেই শুরু হচ্ছে মানুষের বিভ্রান্তি। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো, আরোগ্য লাভের আশায় মানুষ যখন দিশেহারা হয়ে ভণ্ড কবিরাজ, শিরকি তাবিজ-কবচ বা কুসংস্কারের দ্বারস্থ হয়। এতে সাময়িক প্রশান্তি মনে হলেও আসলে তাদের ঈমান ও আকিদা ধুলোয় মিশে যায়। এই ভয়াবহ ফিতনা থেকে উম্মাহকে রক্ষা করতেই Ruqyah Health Care-এর জন্ম।

এমন একটি সমাজ বিনির্মাণ করা, যেখানে প্রতিটি মুসলিম পরিবার ভণ্ড কবিরাজমুক্ত থাকবে এবং সরাসরি কুরআনের মাধ্যমে শেফা তালাশ করবে।

কুরআন ও সহীহ হাদীসের ওপর ভিত্তি করে নিরবচ্ছিন্ন সেবা প্রদান। রোগীর শারীরিক সুস্থতার পাশাপাশি আধ্যাত্মিক উন্নতির দিকে নজর দেওয়া। গোপনীয়তা ও সর্বোচ্চ পর্দা বজায় রেখে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা। প্রয়োজনে হোম সার্ভিসের মাধ্যমে দুয়ারে দুয়ারে সুন্নাহসম্মত সেবা পৌঁছে দেওয়া।

আমাদের

লক্ষ্য ও
উদ্দেশ্য

আমরা শুধু রোগের চিকিৎসা করি না, বরং একজন মুমিনের যাপিত জীবনকে সুন্নাহর রঙে রাঙাতে চাই। আমাদের প্রধান লক্ষ্যগুলো হলো:

  • ঈমান সুরক্ষা: মানুষকে শিরক ও কুসংস্কারের অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনা।
  • তাওয়াক্কুল শিক্ষা: প্রতিটি পদক্ষেপে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার মানসিকতা তৈরি করা।
  • সুন্নাহর পুনর্জাগরণ: হারিয়ে যাওয়া রুকইয়াহর সুন্নাহকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
  • স্বনির্ভরতা: রোগীকে ‘সেলফ রুকইয়াহ’ শেখানো যাতে সে নিজেই নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারে।
অ্যাপয়েন্টমেন্ট বুক করুন